স্বাস্থ্য অধিদফতর শতভাগ কাভারেজের তথ্য দিলেও হাসপাতালেই মিলছে টিকা না পাওয়া হাম আক্রান্ত রোগী।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের হাম ওয়ার্ডে গিয়ে দেখা যায়, হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমলেও এখনও ফাঁকা নেই হাম ওয়ার্ডের কোনো শয্যা।
প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে রোগী আসছেন। তবে হাসপাতালটিতে ভর্তি শিশুদের অধিকাংশই হামের টিকা নেয়নি। কারো বয়স হয়নি, আবার কেউ নানা অযুহাতে নেয়নি, আবার অনেকে টিকার বিষয়ে জানতোই না।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যে শতভাগ টিকা কাভারেজের দাবিও করা হলেও হাসপাতালের অধিকাংশ রোগী টিকা নেয়নি। এক্ষেত্রে যেমন আছে অভিভাবকদের উদাসীনতা, তেমনি আছে টিকার প্রচরণার ঘাটতি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জরুরি অবস্থায় টিকা দেয়ায় সম্পূর্ণ কাভারেজ সম্ভব হয়নি। তাই এখন বাড়ি-বাড়ি গিয়ে বাদ পড়াদের দ্রুত টিকার আওতায় আনতে হবে। সেই সঙ্গে প্রয়োজন অ্যান্টিবডি যাচাই করা।
দেশে হামের প্রাদুর্ভাবের তিন মাস পার হলেও বন্ধ হচ্ছে না প্রাণহানি। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন হাজারের বেশি মানুষ।
সান নিউজ/ জামান
