
লক্ষ্মীপুরের রামগঞ্জে উঠানে দাঁড়িয়ে অস্ত্র উঁচিয়ে একটি ঘরের দিকে গুলি ছুড়ছেন এক যুবক। পেছনে এক নারী তাকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। একপর্যায়ে ওই যুবককে ঘরের জানালা ভেঙে ভেতরে অস্ত্র তাক করতেও দেখা যায়। এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার (২১ জুন) বেলা ১১টার দিকে রামগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। যে ঘর লক্ষ্য করে গুলি… বিস্তারিত
