
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের মরদেহ আজ মঙ্গলবার (১৯ মে) রাতে দেশে পৌঁছাবে।
ওই উপজেলার লালানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমির হোসেন সুমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ রাত ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওমানে মারা যাওয়া চার ভাইয়ের লাশ দেশে আনা হবে। প্রথমে লাশগুলো ঢাকায় আসবে। এরপর সড়কপথে… বিস্তারিত
