
সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী আল-খারজে গত ৮ মার্চ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। একই হামলায় আরও ১০ বাংলাদেশি আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। নিহত দুই জন হলেন—কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার জালালপুরের পশ্চিম ফিকামার এলাকার রইস উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের সখিপুর উপজেলার কচুয়ার কীর্তনখোলা এলাকার মো. সুরজত আলীর ছেলে মো. মোশাররফ হোসেন।… বিস্তারিত
