রেনোড’স ডিজিজ: শীত বা মানসিক চাপের সময় আঙুলে রক্ত চলাচল হঠাৎ কমে যায়। লক্ষণগুলো হলো, প্রথমে আঙুল সাদা, পরে নীল, শেষে লাল বর্ণ ধারণ করে। হাত–পায়ের আঙুলে ঝিনঝিন ও ব্যথা করে। সাধারণত দুই হাতেই হয় এ সমস্যা।
অ্যাক্রোসায়ানোসিস: এ রোগে আঙুল প্রায় সব সময়ই নীলচে থাকে। তবে ঠান্ডায় বেশি চোখে পড়ে। ব্যথা কম বা প্রায় নেই বললেই চলে।
ডায়াবেটিস ও রক্তনালির রোগ: ডায়াবেটিস বা ধূমপায়ীদের ক্ষেত্রে রক্তনালি আক্রান্ত হয়। আঙুল নীল হওয়া, ঠান্ডা লাগা ও ক্ষত দেরিতে শুকানোর প্রবণতা থাকে।
চিলব্লেইনস: ঠান্ডা ও ভেজা পরিবেশে আঙুলে লাল–নীল ফোলা, চুলকানি বা জ্বালাপোড়া দেখা দেয়।
আঙুলে ঘা বা ক্ষত হলে, কালো রং ধারণ করলে, খুব বেশি ব্যথা হলে, এক হাত বা এক আঙুলেই সমস্যা বেশি হলে সতর্ক হতে হবে। এমন হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
