
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। সোমবার (১৬ মার্চ) ইরানের পুলিশ প্রধান এ তথ্য জানান। খবর আল-জাজিরার।
ইরানের পুলিশ প্রধান আহমদরেজা রাডান বলেন, “উক্ত মামলার অর্ধেকই গুরুতর ঘটনার সঙ্গে সম্পর্কিত। যার মধ্যে রয়েছে লক্ষ্যবস্তুতে আঘাত করার তথ্যও। এছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের ভিডিও ধারণ করে পাঠিয়েছে গ্রেফতারকৃত অনেকে।”… বিস্তারিত
