
রাজশাহী ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শাহিনুর ইসলাম (৩০)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভরট্ট শিবনগর গ্রামের বাসিন্দা।
সোমবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে নগরের লক্ষ্মীপুর বক্ষব্যাধি হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে… বিস্তারিত
