
শহর থেকে অনেক দূর যাব বলে তোমাকে বুনে দিয়েছিলাম একটি গ্রামের মাটিতে। তুমি মাঠ হলে গাছ হলে বিস্তর ধানখেত হলে পুকুরপাড়ে লাগানো হাসনাহেনার মতন ছড়িয়ে গেলে মগজের সুগন্ধি দুপুর। বিকেলের বেলা কাটে না তোমার নদীতে পা দোলায় আলতা পরা উদ্ধত ঊরু সন্ধিৎসু চোখে তাকায় তোমার দুরন্ত বাড় বাড়ে। আড়েঠারে গোপীরা তাকায় আমি নিমন্ত্রণপত্র ছাপাতে গিয়ে চাপাতির শরণাপন্ন হই। শহর থেকে অনেক দূরে যাব যেতে চাই তোমার ধানের গোলায়… বিস্তারিত
