রাজধানীর মিরপুর-২ এ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত পাশে একটি ১১তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ার শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। আরও দুটি ইউনিট যোগ দেবে।
তিনি জানান, ভবন থেকে চার জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
