
রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকায় ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার দেয়াল ভেঙে রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাত সোয়া ৮টার দিকে মধুবাগ ৩ নম্বর গলিতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের দেবর সাখাওয়াত হোসেন জানান, রাশেদা বেগম বাসা-বাড়িতে কাজ করতেন। কাজ শেষে রাতে বৃষ্টির মধ্যেই হেঁটে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। নির্মাণাধীন ভবনের ওপর… বিস্তারিত
