এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের মতো অপরাধ করেও অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা।তিনি বলেন, ‘গুমের শিকার পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ভাতা দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হবে।’
রোববার (৮ মার্চ) বাংলঅদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ চলচ্চিত্র নির্মাণের যাত্রা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সবচেয়ে খারাপ লাগে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে অনুশোচনা না করে বরং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে।’
এসময় মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি বলেন, ‘এই চলচ্চিত্রে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীরা কিভাবে তাদের সন্তান পালন করে, সামাজিক চাপ মোকাবেলা করে, আমরা সেই দিকটা তুলে ধরার চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, ‘গুমের শিকার পরিবারের জন্য সত্য উদঘাটন ন্যায় বিচার ও রাষ্ট্রীয় জবাবদিহিতার প্রয়োজনীয়তার কথা আমরা সামনে আনতে চাচ্ছি।’
এসময় আরও উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ গুম হওয়া পরিবারের সদস্যরা।
আমারবাঙলা/এসএবি
