
বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখ (৪২) নামের শ্রমিক লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উদয়পুরের পানবাজারে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ উদয়পুর ইউনিয়নের দৈবকান্দী গ্রামের দাউদ শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। উদয়পুর বাজারে তার ঢেউটিনের দোকান আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে… বিস্তারিত
