
নেপালকে হারিয়ে আগেই ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অপেক্ষা ছিল দ্বিতীয় সেমি-ফাইনালের ফলের দিকে । সেখানে সহজেই ভুটানকে উড়িয়ে দিয়েছে ভারত। তাতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের।
মালদ্বীপের রাজধানী মালেতে প্রথম সেমি-ফাইনালে নেপালকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় সেমিফাইনালে ভুটানের বিপক্ষে ৫-০ গোলে জিতে ভারত।
একই ভেন্যুতে শুক্রবার হবে ফাইনাল।… বিস্তারিত
