ব্যবসায়ী মোহাম্মদ মোস্তফা হায়দার বলেন, ‘আজ যদি আমরা রিজিওনাল কানেকটিভিটির কথা ভাবি—পূর্ব দিকে, উত্তর-পূর্ব ভারতের দিকে সংযোগের কথা ভাবি—এই প্রেক্ষাপটে এখন সময় এসেছে চট্টগ্রামকে আবার ফোকাসে আনার। আজ ঢাকা তিন কোটিরও বেশি মানুষের শহর। সময়ের প্রয়োজনে ঢাকার ওপর চাপ কমানো এখন আর বিলাসিতা নয়, এটি একটি বাধ্যবাধকতা। এই দুই দৃষ্টিভঙ্গি থেকেই চট্টগ্রামকে কেন্দ্র করে নতুন উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি।’
মোহাম্মদ মোস্তফা হায়দার বলেন, ‘বাংলাদেশের কোস্টাল এরিয়াগুলোর দিকে যদি আমরা তাকাই, দেখব—এই লবণাক্ত ও নিম্নাঞ্চলগুলোতে তেমন কৃষিকাজ হয় না। কিন্তু এগুলো শিল্পায়নের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। উদাহরণ হিসেবে আমরা মিরসরাই ইকোনমিক জোনের কথা বলতে পারি—এটি একটি বড় সাফল্যের গল্প। যেখানে আগে কেবল কাদা আর জোয়ার-ভাটার পানি ছিল, আজ সেখানে শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।’
