পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাগভর্তি অর্ধকোটি টাকা সহ এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র এলাকা থেকে রেজাউল করিম মৃধা (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
প্রশাসন সূত্র জানায়, উদ্ধারকৃত টাকার পরিমাণ অন্তত অর্ধকোটি টাকা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আটক রেজাউল করিমের দাবি, ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় তিনি সাময়িকভাবে টাকা নিজের কাছে রেখেছিলেন।
আটক রেজাউল করিমের দাবি, ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় তিনি সাময়িকভাবে টাকা নিজের কাছে রেখেছিলেন।
আমারবাঙলা/এসএ