
রাজশাহী নগরীর পেট্রোল পাম্পগুলোতে আগের রাত থেকে দেখা মিলছে লম্বা লাইনের। যে পাম্পে তেল দেওয়া হচ্ছে সে পাম্পেই লম্বা লাইন চোখে পড়ছে। অনেকে সন্ধ্যার পর থেকে নিজের মোটরসাইকেল নিয়ে এনে রাখছেন। এ জন্য নিরাপত্তা প্রহরীকে দিতে হচ্ছে টাকা। একেকটি মোটরসাইকেল থাকছে ১২ ঘণ্টারও বেশি। শুক্রবার (১০ এপ্রিল) রাতে দেখা যায়, নগরীর সাগরপাড়ায় অবস্থিত আফরিন ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারিতে মোটরসাইকেল রাখা… বিস্তারিত
