
তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৭৯টি অস্ত্র এবং ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সময়ে ১ হাজার ৭৭৪ জনকে গ্রেফতার করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ১১ ডিসেম্বর থেকে রবিবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ সেনাবাহিনী… বিস্তারিত
