
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের অভিযানে ১১২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্র জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, পুরাতন মামলা, গ্রেফতারি পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশের আসামি রয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় থানা সূত্র। বিস্তারিত
