
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে মধুপুর-জামালপুর আঞ্চলিক সড়কের ধনবাড়ী উপজেলার নল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার চালক ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের আকবর আলী (৫৫), অটোরিকশার দুই যাত্রী জামালপুরের বাংগালীপাড়া গ্রামের মো. ওমর ফারুক (৪৫) ও সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ গ্রামের মো. খোকন মিয়া (৪২)।… বিস্তারিত
