
চট্টগ্রাম বন্দরে চলমান লাগাতার কর্মবিরতি এবং জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় দেশের আমদানি-রফতানি বাণিজ্যে মহাবিপর্যয় সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি দ্রুত নিরসনের জন্য সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন দেশের শীর্ষ ১০ বাণিজ্য ও শিল্প সংগঠনের নেতারা।
রাজধানীর গুলশানে বিটিএমএ কার্যালয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক জরুরি বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।… বিস্তারিত
