গোপালগঞ্জে নিখোঁজের দুই দিন পর একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে কাশিয়ানী উপজেলার তারাইল বাজারের পশ্চিম পাশের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, শিশুটিকে হত্যা করা হয়েছে।
শিশুটির নাম সিনথিয়া খানম (৭)। সে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের পাংখারচর গ্রামের লিটন শেখের মেয়ে। সে পাংখারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
