জয়রাম রমেশ বলেন, এর আগে চীনা সংস্থাকে ইলেকট্রনিকস ক্ষেত্রে লগ্নির অনুমতি দেওয়া হয়েছে। চীনা কর্মীদের জন্য ভিসার নিয়ম শিথিল করা হয়েছে। এখন সরকারি বরাতে দরপত্র দেওয়ার ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার রাস্তাতেও সরকার হাঁটতে চলেছে।
বিভিন্ন সূত্রের বরাতে জানা যাচ্ছে, চীনা সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা জারির দরুণ বিভিন্ন সরকারি প্রকল্প শেষ হতে বিলম্ব হচ্ছে। অনেক প্রকল্প শুরু হলেও শেষ হচ্ছে না। তাতে প্রকল্প খরচ বেড়ে যাচ্ছে।
রাজীব গাউবা কমিটি তাই দেশের অর্থনীতির স্বার্থে সিদ্ধান্ত বিবেচনার প্রস্তাব দিয়েছে।
গালওয়ানে সংঘর্ষের পর কেন্দ্রীয় সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল, যেসব দেশের সঙ্গে ভারতের সীমানা রয়েছে সেসব দেশের সংস্থাদের ভারতের সরকারি প্রকল্পগুলোতে অংশ নিতে হলে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত বিশেষ ছাড়পত্র নিতে হবে।
এই নিয়মের কারণে চীনের বহু প্রতিষ্ঠান ভারতের রেল, টেলিকম, বিদ্যুৎ ও অবকাঠামো সংক্রান্ত প্রকল্পে অংশ নিতে পারছে না। এতে বহু প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না। কোনো কোনো প্রকল্পের কাজ অসমাপ্ত রয়ে গেছে। এতে খরচ বেড়ে যাচ্ছে।
