
মুন্সীগঞ্জের গজারিয়ায় অসুস্থ ও বয়স্ক ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রি করায় জড়িত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশ বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া এবং গাজীপুরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে।
শুক্রবার বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মুন্সিগঞ্জ পুলিশ সুপার (এসপি) মেনহাজুল আলম।… বিস্তারিত
