
এলপি গ্যাস সিলিন্ডারে ভরে গাঁজা পাচারের সময় সুজন মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন তালতলা বাজার এলাকায় এক অভিযানে ওই যুবককে সিলিন্ডার ভর্তি গাঁজাসহ আটক করে পুলিশ। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক সুজন মিয়া উপজেলার কচাকাটা থানার শোভারকুটি গ্রামের শামসুল হকের… বিস্তারিত
