
ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর একটি কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যের মধ্যে চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী।
শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।… বিস্তারিত
