
মাঝরাতে ডেকে যায় একটা হুতুম প্যাঁচা;তুমি আঁতকে ওঠো যেন অকল্যাণের ভয়ে।আমাদের গল্পের ভিড়ে উড়ে যায় রাতজাগা পাখি,আমাদের চোখে ঘুম নেই—জমে থাকে কথারা।দিনকানা প্যাঁচাগুলো অন্ধকারে খুঁজে পায় দিশা;তারা সবচেয়ে বেশি চোখে দেখে রাতের গভীরে।আমাদের গল্প থেমে যায়—তোমার থমথমে শরীরহঠাৎ আঁকড়ে ধরে আমাকে, আমাদের নতুন গল্প
শুরু হয় আগামীর অপেক্ষায়—আলো ফুটবে বলে। বিস্তারিত
