
ব্লুজ সঙ্গীতে ভরপুর ভ্যাম্পায়ার থ্রিলার ‘সিনার্স’ হলিউডের অ্যাক্টর অ্যাওয়ার্ডসে বড় জয় পেয়েছে। চলচ্চিত্রে সকল অভিনয়শিল্পীর অনবদ্য অভিনয় বিভাগে পুরস্কৃত হয়েছে এটি। এতে অভিনয় করেছেন মাইকেল বি. জর্ডান, উনমি মোসাকু, মাইলস ক্যাটন, ডেলরয় লিন্ডো, হেইলি স্টাইনফেল্ড, জ্যাক ও’কনেল, জেইমি লোসন, ওমর মিলার ও বাডি গাই। তাদের মধ্যে মাইকেল বি. জর্ডান সেরা অভিনেতার স্বীকৃতিও পেয়েছেন ৩২তম অ্যাক্টর অ্যাওয়ার্ডসে।… বিস্তারিত
