
যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৮ হাজার ৩৫৯ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শনিবার (৩১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি জি-টু-জি-২ এর অধীনে এসব গম নিয়ে আমদানি করা হয়েছে। ‘এমভি ডব্লিউএফ আরটেমিস’ নামক জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে।… বিস্তারিত
