ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতনকে উদ্দেশ্য করে মুন্সীগঞ্জ- ৩ (সদর ও গজারিয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. মহিউদ্দিন বলেছেন, ফুটবল প্রতীকের সমর্থকদের ভয় ভীতি দেখিয়ে কোন লাভ নেই, হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা আমার পক্ষে নির্বাচনের জন্য মাঠে নেমেছে,তাই আপনাকে বলতে চাই নেতার চেয়ে জনগণই বড়।
সোমবার (৯ ফেব্রয়ারি) বিকেল ৪ টার দিকে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট সংলগ্ন সড়কে আয়োজিত এই নির্বাচনী বিশাল জনসভামঞ্চে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন তার বক্তব্যে এসব কথা বলেন।
তিনি স্থানীয় প্রশাসনকে দৃষ্টি রেখে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার জন্য অনুরোধ করছি। আপনারা কোনো কারণে কাউকে ভয় পাবেন না। যদি নিরপেক্ষ না থাকেন তাহলে জনগণ আপনাদের বিন্দু পরিমাণের ছাড় দেবেনা। পরে তিনি নিজের প্রতীকে ফুটবলের জন্য ভোট প্রার্থনা করেন।
এদিকে, ফুটবল প্রতীকের প্রার্থী মো: মহিউদ্দিনের সমর্থনে তার সমর্থক ও নেতাকর্মীরা নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই মিরকাদিম ও মুন্সীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের ৯টি ইউনিয়ন রামপাল, বজ্রযোগিনী, চরকেওয়ার, মোল্লাকান্দি, আধারা, শিলই, বাংলাবাজার থেকে হাজার হাজার নারী-পুরুষ, তরুণ-তরুণী সমর্থকরা বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলের পর মিছিল নিয়ে মহিউদ্দিন ভাইয়ের মার্কা ফুটবল, ফুটবল,’ ১২ তারিখ সারাদিন ফুটবল মার্কায় ভোট দিন’ শ্লোগান দিতে দিতে মুখরিত হয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন।
এতে করে শহরের বাসস্টান্ড মোড় থেকে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত জনসভাস্থল হয়ে কাচারি পর্যন্ত এই স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের হাজার হাজার সমর্থকদের উপস্থিতি শহরের প্রতিটি স্থান কানায় কানায় ভরে উঠে। পুরো শহর জুড়ে ফুটবল প্রতীকের সমর্থকদের হাতে হাতে ব্যানার, লিফলেট ও ফুটবলে সয়লাভ হয়ে উঠে।
এদিকে নিবাচর্নী এই জনসভায় উপস্থিত ছিলেন সাবেক পাঁচ বারের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল হাইয়ের বড় ছেলে ইফতেখারুল আলম রিপন, আতোয়ার হোসেন বাবুল, শাহাদাৎ হোসেন সরকার, সাইদুর রহমান ফকির, মো. সাইদুর রহমান সরকার, মো. মুজিবুর রহমান, শফিকুর রহমান শফিক, মো. হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, মো. শাহিন মিয়া, মো. আব্দুল মতিন মো. ঝন্টু মিজি, মু মাসুদ রানা, মো. মিল্লাত হোসেন, মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, মো. মহসিন মিয়া, অ্যাডভোকেট আরিফ আহমেদ প্রমূখ।
সান নিউজ/আরএ
