বাংলাদেশের সঙ্গে ইইউর প্রস্তাবিত পিসিএর আওতায় আইনের শাসন, সুশাসন, মানবাধিকার, শ্রম অধিকার, বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, সংযুক্তি, মুদ্রা পাচার রোধ, নিরাপত্তা, অন্তর্জাল নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, জ্বালানি, মৎস্য, দক্ষ অভিবাসন, কৃষিসহ প্রায় ৩৫টি খাত রয়েছে।
পিসিএ চুক্তি সই হলে ইইউর সঙ্গে বাংলাদেশের যে সহযোগিতা চুক্তি রয়েছে, তা আর কার্যকর থাকবে না। প্রসঙ্গত, ২০০১ সালে ইইউর সঙ্গে সহযোগিতা চুক্তি সই করে বাংলাদেশ। সেই চুক্তিতে অর্থনীতি, উন্নয়ন, সুশাসন ও মানবাধিকারের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
