নৌ পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার জাহাজ থেকে রিয়াদুল নদীতে পড়ে যান। খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধারের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি। গতকাল রাতে জেলেদের জালে লাশ আটকে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ পুলিশ। পরে পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে রিয়াদুলের লাশ হস্তান্তর করা হয়।
জানতে চাইলে চরপারঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মাহমুদুল হক বলেন, ‘নিখোঁজ রিয়াদুলের লাশ জেলের জালে আটকে থাকার খবর পেয়ে সদরঘাট নৌ থানার পুলিশসহ আমরা গিয়ে উদ্ধার করেছি।’
