
নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জুলফিকার ইসলাম জিল্লু (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি কলোনি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলফিকার ইসলাম জিল্লু পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া নওদাপাড়া গ্রামের আনসারুল মুন্সির ছোট ছেলে। তিনি প্রকৌশলী। আজ সকালে জুলফিকারের গায়েহলুদের অনুষ্ঠান ছিল।… বিস্তারিত
