
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি করছিল একটি অসাধু চক্র। খবর পেয়ে অভিযান চালিয়ে জবাই করা নয়টি ও জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (২৭ মার্চ) সকালে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের হারারবাড়ী এলাকার একটি প্লটে অভিযান চালিয়ে এসব ঘোড়া উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই চক্র গোপনে এখানে ঘোড়া এনে জবাই করে মাংস বিক্রি আসছিল।… বিস্তারিত
