চলতি অর্থবছরের ১২তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান ৩৮৯০ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সভাটি অনুষ্ঠিত হয়। এটি বর্তমান সরকারের চতুর্থ একনেক সভা।
সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে উত্থাপিত মোট ১২টি প্রকল্পের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলে পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
একনেকে উত্থাপিত অনুমোদিত ১০ প্রকল্প হলো:
• ‘সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প।
• ৩৩টি জেলায় সার্কিট হাউজ উন্নয়ন এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন প্রকল্প।
• বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়) প্রকল্প।
• বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন প্রকল্প।
• আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প।
• ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্প।
• বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২।
• দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্প।
• মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট প্রকল্প।
• ঢাকা সিএমএইচ-এ ক্যানসার সেন্টার নির্মাণ (২য় পর্যায়) প্রকল্প।
অনুমোদিত এই ১০টি প্রকল্পের বেশিরভাগ অর্থ সরকারি তহবিল থেকে জোগানো হবে বলে জানায় পরিকল্পনা মন্ত্রণালয় । নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়নে সর্বোচ্চ জোর দেয়া হবে বলে তারা আরও জানায়।
সান নিউজ/ জামান
