ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাকে অবশ্যই যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমান হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তেহরান যাকেই মনোনীত করুক না কেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া তিনি ‘বেশি দিন টিকবেন না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাকে (ইরানের পরবর্তী নেতা) অবশ্যই আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। যদি তিনি আমাদের অনুমোদন না পান, তবে তিনি বেশি দিন টিকবেন না।
নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ইরানি বিশেষজ্ঞ পরিষদ ইতোমধ্যে ভোট সম্পন্ন করেছে এবং শিগগিরই নতুন নেতার নাম ঘোষণা করবে বলে জানা গেছে।
সূত্র: আল জাজিরা
